শুকনো খেজুর আপনার কেনো খাওয়া উচিত
শুকনো খেজুর আপনার কেনো খাওয়া উচিত তা জানলে আপনি অবাক হবেন। আপনিও কি এমন যে শুকনো খেজুর খাইতে চান না? চলুন এই পোস্টে আমরা আলোচনা করি আপনি কেনো শুকনো খেজুর খাবেন, কিভাবে খাবেন এবং কোন খেজুর আপনার জন্য ভালো।
এমনকি কোন দেশের খেজুর সবচেয়ে ভালো, কোন জাতের খেজুর সবচেয়ে ভালো তা সম্পর্কেও আমরা বিস্তারিত জেনে নিই।
পোস্ট সূচীপত্রঃ শুকনো খেজুর আপনার কেনো খাওয়া উচিত
- শুকনো খেজুর কেনো খাওয়া উচিত
- কয়েকটি উন্নত মানের শুকনো খেজুর
- কোন দেশের খেজুর সবচেয়ে ভালো
- শুকনো খেজুর খাওয়ার উপকারিতা
- শুকনো খেজুর খাওয়ার সঠিক নিয়ম
- শুকনো খেজুর দিয়ে নাবিজ বানানোর নিয়ম
- খেজুর দিয়ে বিভিন্ন মূখরোচক খাবার তৈরি
- ছোট বাচ্চাদের কে যেভাবে খাওয়াবেন
- আপনার জন্য কোন জাতের খেজুর ভালো
- খেজুর খাওয়া যাদের জন্য নিষেধ
- শেষ কথাঃ শুকনো খেজুর আপনার কেনো খাওয়া উচিত
শুকনো খেজুর কেনো খাওয়া উচিত
শুকনো খেজুর আপনার কেনো খাওয়া উচিত? এটার কারণ হচ্ছে শুকনো খেজুরে পুষ্টিগুণে
ভরা। শুকনো খেজুর পরিমিত খেলে আপনার দেহে ম্যাজিকের মতো কাজ করবে। শুকনো খেজুরে
প্রচুর পরিমাণে ক্যালোরি আছে। এটি আপনার শরীরের তাড়াতাড়ি শক্তি ফিরিয়ে আনে। আপনার
ক্লান্তি দূর করে শক্তি ফিরিয়ে আনে। মন মানসিকতা ভালো রাখে। যারা কঠোর পরিশ্রম
করে তাদের অবশ্যই শুকনো খেজুর খাওয়া উচিত।
যাদের কাজ করতে মন বসে না কিংবা কাজ করতে ভালো লাগে না, বিরক্ত ভাব আসে, তাদের
নিয়মিত শুকনো খেজুর খাওয়া উচিত। কারণ শুকনো খেজুর খাওয়ার মাধ্যমে আপনার
শরীরে তাৎক্ষণিক শক্তি ফিরিয়ে আসে। কিন্তু একদিন খেলে তা বুঝতে পারবেন না।
একটা সময় পর্যন্ত খাইতে পারলে এটি আপনার ভালো উপকারে আসবে। যারা জিম করতে চান
কিন্তু জিম যাইতে পারেন না, আপনারা যদি শুকনো খেজুর নিয়মিত খাইতে পারেন
তাহলে আপনার মাসাল ও শক্তি বৃদ্ধি পাবে।
এছাড়াও শুকনো খেজুর কোষ্ঠকাঠিন্য রোগ দূর করে। হজম শক্তি বৃদ্ধি করে।
ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে। হ্রদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। এখন
আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন শুকনো খেজুর আপনার কেনো খাওয়া উচিত। মূলত যাদের কাজ
করতে মন বসে না, ভালো লাগে না, শরীরে ক্লান্তি অনূভব হই। তাদের জন্য শুকনো খেজুর
একটি কার্যকর প্রাকৃতিক ঔষধ। এটি আপনার শরীরকে হেলথি রাখে। আপনার ক্লান্তি অনূভব
দূর করে।
কয়েকটি উন্নত মানের শুকনো খেজুর
শুকনো খেজুর বা খুরমা খেজুর আমাদের শরীরের জন্য অনেক উপকারি। আমাদের শরীরকে সতেজ
রাখতে খুরমা খেজুর বা শুকনো খেজুরের গুরুত্ব অনেক। কিন্তু এসব খেজুরের মধ্যেও
বিভিন্ন জাত বিভিন্ন কোয়ালিটি আছে। বাজারে বিভিন্ন রকমের শুকনো খেজুর পাওয়া যাই।
কিন্তু কোন খেজুর ভালো তা আমরা জানি না। দোকানদার যা দেই তাই আমরা নিয়ে যাই।
আমাদের শরীরকে স্টোং রাখতে হলে ভালো মানের শুকনো খেজুর খাইতে হবে।
বাজারে বিভিন্ন রকমের শুকনো খেজুর রয়ছে। এর মধ্যে অন্যতম হচ্ছে (১নং)জাহিদি
খেজুর, এটি বাংলাবেশে কমন এক প্রকার খেজুর। (২নং) আজওয়া শুকনো খেজুর, এটি কালো
বর্ণের একপ্রকার নরম শুকনো খেজুর। তারপর রয়েছে (৩নং) মরিয়ম খেজুর, এটি কিছুটা
চকলেটের মতো লম্বা মিষ্টী খেজুর। (৪নং) রয়েছে সুক্কারী খেজুর যা খুবই জনপ্রিয়
একটি খেজুর। এই খেজুর দেখতে হলুদ সোনালী রঙ্গের এবং মিষ্টি জাতের একপ্রকার খেজুর।
এই গুলোই বর্তমানে বাংলাদেশের খেজুর বাজারকে দাপটে রেখেছে। এই খেজুরগুলো আপনারদের
জন্য অনেক উপকারি। এগুলো আপনার শরীরে দীর্ঘ শক্তি নিয়ে আসবে। যাদের পড়া মনে থাকে
না, তারা এই খেজুরগুলো ট্রাই করতে পারেন। এগুলো আপনি আপনার বিকেলের নাস্তাতেও
রাখতে পারেন। তাহলে অফিসের কাজে ক্লান্ত মনে শান্তি ফিরে আসবে। আপাতত বাংলাদেশের
মার্কেটে এই খেজুর গুলোই ভালো চলে।
কোন দেশের খেজুর সবচেয়ে ভালো
কোন দেশের খেজুর সবচেয়ে ভালো এটা নির্দিষ্ট করে বলা মুশকিল। কারণ একেক দেশের
খেজুর একেকভাবে বিখ্যাত। বিভিন্ন কারণে একেক দেশের খেজুর একেকভাবে সম্মানিত অর্জন
করে। কিন্তু আমাদের বাংলাদেশে ইরানি খেজুর সবচেয়ে বেশি আসে। এছাড়া অন্য দেশের
খেজুরও বাংলাদেশে আসে, কিন্তু ইরানি খেজুর বাংলাদেশে সবচেয়ে বেশি চলে। চলুন নিচে
আমরা বিভিন্ন দেশের বিভিন্ন খেজুরের সাথে পরিচয় হই।
সৌদি আরবের কয়েকটি বিখ্যাত খেজুরের মধ্যে রয়েছেঃ আজওয়া, সাগাই, বারহি, সুক্কারী,
মাবরুম, আম্বার,সাফাওয়ি এসবই সৌদির বিখ্যাত শুকনো খেজুরের মধ্যে অন্যতম। দুবাই এর
অন্যতম খেজুরের মধ্যে রয়েছেঃ খালাস ও খেনাইজি। ইরানের বিখ্যাত খেজুরের মধ্যে
অন্যতম শুকনো খেজুর হচ্ছেঃ মরিয়ম ( যা বাংলাদেশের জনপ্রিয় একটি খেজুর), জাহিদি,
পিয়ারম, রাবি এবং কাবকাব। এগুলোই ইরানের বিখ্যাত খেজুর।
এছাড়াও মরক্কোর মধ্যে সেরা খেজুরগুলোর মধ্যে মেডজুল ও বাহরি অন্যতম। ইরাকে জাহিদি
ও খাস্তাউই এই দুটোই অধিক জনপ্রিয়। মিশরের অন্যতম খেজুর জাতের মধ্যে রয়েছেঃ
সিওয়া, জাগলুল, সামানি ইত্যাদি। পাকিস্তানের আসিল ও ঢাক্কি এবং আলজেরিয়ার সবচেয়ে
ভালো খেজুরের তালিকায় রয়েছে ডেগলেট নূর ও আল্লিগ।
শুকনো খেজুর খাওয়ার উপকারিতা
শুকনো খেজুর আপনার কেনো খাওয়া উচিত তা নিশ্চয়ই আপনি বুঝে গেছেন। এখন আমরা শুকনো
খেজুর খাওয়ার উপকারিতা সম্পর্কে জানবো। শুকনো খেজুরের বিভিন্ন উপকারিতা রয়েছে। এর
মধ্যে কিছু উপকারিতা আমরা উপরে আলোচনা করছি। শুকনো খেজুরের সবচেয়ে বিশেষ গুণ
হচ্ছে ক্লান্তি শরীরকে সতেজ করে তোলা। মনের মধ্যে আনন্দ ফিরিয়ে আনা। মনের মাঝে
একাকীত্ব কমানো। এটিই মুলত শুকনো খেজুরের বিশেষগুণ।
এছাড়াও শুকনো খেজুর খাওয়ার আরো উপকারিতা রয়েছে। শুকনো খেজুর খাওয়ার কয়েকটি বিশেষ
উপকারিতার মধ্যে হচ্ছেঃ
- স্মৃতি শক্তি বৃদ্ধি করে।
- শরীরের এনার্জি বৃদ্ধি করে। 10. ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে।
- কাজে মনোযোগী বানিয়ে তুলে। 11. চোখকে ভালো রাখতে সাহায্য করে।
- দুর্বলতা কমাতে সাহায্য করে। 12. ডায়েট নিয়ন্ত্রণে রাখে।
- হাড় মজবুত রাখে।
- ত্বকের উজ্জলতা বৃদ্ধি করে
- রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
- চুল পড়া কমিয়ে চুলকে সুন্দর রাখে।
- শুকনো খেজুর বাচ্চাদের উচ্চতা বৃদ্ধি করে।
আরো পড়ুনঃ কালোজিরা তেলের উপকারিতা।
শুকনো খেজুর খাওয়ার সঠিক নিয়ম
শুকনো খেজুর খাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে সকালে খালি পেটে। সকালে খালি পেটে দুই
তিনটা খেজুর খাবেন, তারপর ঠান্ডা পানি খাবেন। এছাড়াও আপনি রাতে পানিতে খেজুর
ভিজিয়ে তা আবার সকালে পানিসহ খাবেন। এটি আপনার শরীরে সবচেয়ে বেশি উপকারে আসবে।
এছাড়া আপনি নাবিজ বানিয়ে খাইতে পারেন। নাবিজ খাওয়া নবিজির সুন্নত। নাবিজ বানানো
খুবই সহজ। আর নাবিজ খাওয়া শরীরের জন্য অনেক উপকারী।
অতিরিক্ত শুকনো খেজুর খেলে যেনো বদহজম না হই সেই বিষয়টিও খেয়াল রাখবেন। প্রতিদিন
সর্বোচ্চ ৫-৬ কিংবা ৭টা করে খাবেন। সকালে দুইটা, সন্ধ্যাই দুইটা আর রাতে দুইটা
এভাবে সময় বানিয়ে খাবেন। তাহলে আপনার ভালো উপকারে আসবে। এছাড়া যাদের ডায়বেটিস আছে
তারা এগুলো খাওয়ার সময় সতর্ক থাকবেন। কারণ শুকনো খেজুরে একটু হলেও সুগার আছে।
এছাড়া শুকনো খেজুর খাওয়ার আরেকটি উপকারি নিয়মহচ্ছে যে, খেজুরের সাথে মধু ও এক
কোয়া রসুন খাবেন।
এটি আপনার শরীরকে অনেক শক্তি দেই। এছাড়া আরেকটি উপকারি মাধ্যম হচ্ছেঃ রাতের বেলায়
ভিজে রাখা খেজুর ও পানির সাথে কলা, কিছু বাদাম, কিসমিস ও মধু ব্লেন্ড করে রহমতের
শরবত বানিয়ে খাইতে পারেন। এটি আপনার শরীরকে ফ্রীজের মতো শীতল রাখবে। শুকনো খেজুর
অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকবেন, নইতো বিভিন্ন সমস্যার সম্মূখীন হওয়া লাগতে
পারে।
শুকনো খেজুর দিয়ে নাবিজ বানানোর নিয়ম
নাবিজ হচ্ছে নবীজির পছন্দের একটি শরবত। নাবিজ অন্য খেজুর দিয়েও বানানো যাই,
কিন্তু নবীজি শুকনো খেজুর বা খুরমা খেজুরের কথা বলেন। নাবিজ খাইলে দেহ
প্রশান্তিতে মেতে উঠে। মন ফুরফুরে থাকে। ভেতরে অনেক শান্তি লাগে। নাবিজ দুধ
আর খেজুরের মিশ্রণে তৈরি হই বলে খেতেও অনেক ভালো লাগে। নাবিজ বানানো অনেক সহজ।
আপনারা অনেকেই হইতো নাবিজ বানিয়ে খাইছেন আবার অনেকেই হইতো কেবল প্রথম নাম শুনলেন।
নাবিজ বানাতে লাগে দুধ আর খুরমা বা শুকনো খেজুর। প্রথমে দুধ জ্বাল দিয়ে নিতে হবে।
তারপর দুধগুলো ঠান্ডা করতে হবে। দুধ ঠান্ডা হয়ে গেলে তার মধ্যে দুই-তিনটা খেজুর
ছেড়ে দিবেন এবং ১২ ঘন্টা অপেক্ষা করতে হবে। মনে রাখবেন ১২ ঘন্টার বেশি হলে তা
কিন্তু নাবিজ থাকবে না। তখন সেটা মদে পরিণত হবে, যা আমাদের জন্য মারাত্মক ক্ষতিকর
এবং মদ খাওয়া ইসলামে সম্পূর্ণ হারাম। ইসলামের দ্বিতীয় খলিফা কে তো সবাই চিনেন।
তার ছেলে নাবিজ বানাতে গিয়ে মদ খেয়ে ফেলেন। এর শাস্তি হিসেবে তার বাবা মানে হযরত
ওমর (রাঃ) ১০০ বেত আঘাতের অনুমতি দিয়েছিলো। কিন্তু ৫০ বেত আঘাতেই ওমর (রাঃ) এর
ছেলে মৃত্যু বরণ করে। এজন্য খেয়াল রখবেন ১২ ঘণ্টা পার যেনো না হই। আপনি যদি
রাতে ভিজিয়ে রাখেন তাহলে সকালে খেয়ে ফেলবেন আর যদি সকালে ভিজিয়ে থাকেন তাহলে
সন্ধ্যায় তা খেয়ে ফেলবেন। ১২ ঘন্টা অতিক্রম করবেন না।
খেজুর দিয়ে বিভিন্ন মূখরোচক খাবার তৈরি
শুকনো খেজুর আপনার কেনো খাওয়া উচিত এতোক্ষণ জানলাম। এখন শুকনো খেজুর দিয়ে কিভাবে
মুখরোচক খাবার বানানো যাই, তা নিয়ে আলোচনা করা যাক। খেজুর দিয়ে বিভিন্ন রকমের
মুখরোচক খাবার বানানো যাই। সৌদির লোকেরা খেজুর দিয়ে বিভিন্ন রকমের মুখরোচক খাবার
বানিয়ে থাকে। যেহেতু তাদের দেশে এটি রহ রহ, তাই বিভিন্ন রকমের খাবার বানাতে পারে।
বাংলাদেশ থেকেই আমরা কিভাবে তাদের মতো বানাবো তা জেনে নিই।
খেজুর দিয়ে লাড়ু বা ক্ষীর বানানোর সহজ মাধ্যম হচ্ছেঃ প্রথমে কয়েকটি খেজুর, কিছু
কাজু বাদাম, কাঠ বাদাম, কিসমিস দুধ আপনি আপনার পরিমাণ মতো সংগ্রহ করে নিবেন।
তারপর দুধ গরম করে নিবেন। চুলা মিডিয়ামে রাখবেন এবং দুধ নাড়াচাড়া করবেন। এরপর
সেখানে আপনার সংগ্রহকৃত মালামাল দুধে দিয়ে তা নড়াচড়া করবেন। আপনাদের মাঝে যারা
মিষ্টি পছন্দ করেন, তারা চাইলে কিছু চিনি আড করতে পারেন।
যারা ক্ষীর বানাবেন তারা নরম অবস্থায় নামিয়ে নিবেন। আর যারা নাড়ু বানাবেন তারা
একটু শক্ত ভাব হলে নামিয়ে নিবেন। এরপর আপনি আপনার পছন্দমতো নাড়ুর সেপ দিয়ে বানিয়ে
ফেলতে পারবেন আপনার কাঙ্খিত খাবার। এছাড়া আপনি খেজুর দিয়ে হালুয়া বানাতে পারেন।
দুধ বা পানি গরম করে আপনার পরিমাণ মতো মিষ্টি অ্যাড করে সেখানে খেজুর দিয়ে
মিডিয়াম আঁচে বানিয়ে নিবেন। এরপর একটা বাটিতে হালুয়া নিয়ে তার উপর বাদাম আরো কিছু
মিক্সড করে পরিবেশন করুন।
ছোট বাচ্চাদের কে যেভাবে খাওয়াবেন
খেজুর বাচ্চাদের জন্য অনেক উপকারি। আপনার বাচ্চাকে ছোট থেকেই মজবুত এবং দ্রুত
বৃদ্ধিতে খেজুর গুরুত্ব পুর্ণ ভূমিকা পালন করে। এছাড়া শিশুর মেধা বিকাশেও কিন্তু
খুব উপকারি এই খেজুর। আপনার বাচ্চা যদি খেজুর খাইতে না পারে কিংবা খেজুর খাইতে
চাই না তাহলে এই কয়টি উপায়ে খাওয়াতে পারেন। যদি আপনার বাচ্চা ভারি কিছু খাইতে না
পারে, তরল খাবার খাইতে পারে তাহলে আপনার বাচ্চা জন্য সেরা রেসিপি আছে।
প্রথমে খেজুর ১০-১২ মিনিট ভিজিয়ে রাখবেন। তারপর খেজুর থেকে খোসা আর বীচি বাছাই
করে নিবেন। এখন কিছু দুধের সাথে খেজুর মিশ করে ব্লেন্ড করে আপনার বাচ্চাকে
খাওয়াবেন। কিন্তু মনে রাখবেন দুধের পরিমাণ যেনো বেশি থাকে, নইতো বাচ্চার গলায়
আটকে যেতে পারে। এখন আপনার বাচ্চার বয়স যদি একটু বেশি হই এবং ভারী খাবার খাইতে
পারে তাহলে লাড়ু বা ক্ষীর বানিয়ে খাওয়াতে পারেন। এগুলোও যদি না খাইতে চাই।
তাহলে আপনার জন্য সহজ উপায় হচ্ছে খাবারের সাথে খেজুর মিশিয়ে খাওয়াতে পারেন। সুজি,
খিচুড়ি বা ফলমূলের সাথে খেজুরের খোসা আর বীচি ছড়িয়ে তা মিশ করে খাওয়াবেন। তাহলে
আপনার বাচ্চা খেজুরের পুষ্টির পাশাপাশি অন্য খাবারের পুষ্টিও পাবে। বাচ্চাদের
খাওয়ানোর সময় কখনোই খোসা বা বীচিসহ খাওয়াবেন না। নইতো গলায় বেধে যেতে পারে।
এক্ষেত্রে আপনি খেজুর কিছুক্ষণ পানিতে ভিজিয়ে নরম করে নিবেন। তারপর আপনার
বাচ্চাকে খাওয়াবেন।
আপনার জন্য কোন জাতের খেজুর ভালো
আপনার জন্য কোন খেজুর সবচেয়ে ভালো এটা নির্দিষ্ট করে বলা মুশকিল। সব খেজুরই গুণগত
দিক থেকে অনেক ভালো। সব খেজুরই পুষ্টিগুণে ভরা। যদি কেউ বলে যে এই খেজুর আপনার
জন্য অনেক ভালো তাহলে এটি ভুল কথা। সব খেজুরই আপনার জন্য ভালো। শুধু স্বাদ এর দিক
থেকে একটু আলাদা হতে পারে। কোনোগুলো বেশি মিষ্টী আবার কোনগুলো কম মিষ্টি। কিন্তু
হ্যাঁ এটা বলা যাবে যে, আপনাকে নিয়ম মেনে খেজুর খাইতে হবে।
নিয়ম মেনে খেজুর খেলে আপনার জন্য এটি ভালো উপকারে আসবে। সেটি যেই খেজুরই হোক না
কেনো। আপনার মন চাইলে আপনি শুকনো খেজুর খাইতে পারেন আবার ইচ্ছে হলে অন্য খেজুরও
খাইতে পারেন। এটি নির্ভর করবে আপনার উপর, আপনি কোনটা খাইতে পছন্দ করেন। কিন্তু
আপনি যদি সকালে খালি পেটে খেজুর খান এবং তার সাথে ঠান্ডা পানি বা মধু খান তাহলে
এটি আপনার সবচেয়ে বেশি উপকারে আসবে।
এভাবে নিয়মিত খাইলে আপনি সমস্ত রোগ থেকে মুক্তি পাবেন আশা করা যাই। কারণ অসুস্থ
বানানোর মালিক আল্লাহ আবার সুস্থ করার মালিকও আল্লাহ। এজন্য সকল পরিস্থিতে তার
কাছেই চাইতে হবে। তিনি তার বান্দাকে দিতে সবসময় রাজি। কিন্তু যাদের ডায়বেটিস আছে
তারা খেজুর কম খাবেন কিংবা ডাক্তারের পরামর্শ নিবেন। কারণ খেজুর খাইতে মিষ্টি
অনেক আর এই মিষ্টী আপনার ক্ষতির কারণ না হয়ে দ্বারাই তা খেয়াল রাখবেন।
খেজুর খাওয়া যাদের জন্য নিষেধ
খেজুর খাওয়ার বিশেষত্ব বা গুণাগুণ অনেক। খেজুরে রয়েছে পটাশিয়াম, শর্করা, ফাইবার,
সালফাইট যা আমাদের সবার জন্য অনেক উপকারি। খেজুর না খাওয়ার বিশেষ কোনো ব্যক্তি
নেই। আমার মতে প্রত্যেককেই প্রতিদিন দুইটা হলেও খাওয়া উচিত। খেজুর আমাদের প্রিয়
নবী (সাঃ) এর অনেক পছন্দের একটি খাবার। কিন্তু কিছু ব্যক্তিদের জন্য একটু
নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু তারা যে একবারেই খাবে না এমন কোনো কথা নেই। অল্প
পরিমাণে তারাও খাইতে পারে।
খেজুর অল্প খাবে বা ডাক্তারের পরামর্শ নিয়ে খাবে এমন ব্যক্তিদের মধ্যে প্রথমেই
রয়েছে ডায়াবেটিস রুগী। যার কথা আমি সবসময়ই বলতেছি। এছাড়া যাদের কিডনির সমস্যা আছে
আবার যাদের শ্বাসকষ্ট বা অ্যাজমার সমস্যা আছে তাদের একটু সমস্যা হতে পারে। এজন্য
যাদের এই সমস্ত অসুখ আছে তারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আবার যাদের পেটের
সমস্যা আছে একটুতেই পেট ফুলে উঠে তারাও অল্প পরিমাণে খেজুর খাবেন।
শেষ কথাঃ শুকনো খেজুর আপনার কেনো খাওয়া উচিত
শুকনো খেজুর আপনার কেনো খাওয়া উচিত এটা নিয়েই মূল কথা এই পর্বে। শুকনো খেজুর
খাওয়া মাধ্যমে আপনি আপনার বডি ও মন দুটোকেই অনেক স্ট্রোং করতে পারবেন। কোনো কাজ
করতে অলসতা আসবে না। এটি আপনার হালকা ক্ষুধাও নিবারণ করবে। অফিস বা কাজের
ফাকে ক্লান্তি আসলেও আপনি এটি খাইতে পারবেন। আবার শুকনো খেজুর দিয়ে বিভিন্ন রকম
খাবার বানিয়ে আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন।
এই খেজুর খাওয়ার মাধ্যমেই আপনার বাচ্চা হয়ে উঠবে অনেক স্ট্রোং আর মেধাবী। আবার
যারা মিষ্টি খাইতে পছন্দ করেন তাদের জন্য এটি অনেক প্রাকৃতিক ঔষধী একটি খাবার হয়ে
উঠবে। এছাড়া আপনার বাসায় মেহমান আসলে এই খেজুর দিয়ে অল্প সময়ে একটি পুষ্টিকর
খাবার বানিয়ে তাদের মাঝে পরিবেশন করতে পারেন। আবার নাবিজ বানিয়ে খাইতে পারেন, এটি
আপনার শরীরের বেশ আরামদায়ক শান্তি ফিরিয়ে আনবে।
সর্বশেষ কথা হচ্ছে শুকনো খেজুর আপনার এবং আপনার বাচ্চা কিংবা বৃদ্ধ পিতা-মাতার
জন্য অনেক উপকারি। আপনি নিয়মিত খাইতে পারলে আমি এতোক্ষণে যা যা বললাম তার থেকেও
বেশি ফলাফল পাবেন। একমাস নিয়ম মেনে রেগুলার খেলে আপনি নিজেই আপনার পরিবর্তন অনূভব
করতে পারবেন। এজন্য আমি বলি নিয়মিত খেজুর খান এবং খাওয়ার পরামর্শ দিন। আপনি সুস্থ
থাকুন এবং আপনার পরিবারকে সুস্থ রাখুন।


আরজে লাইফ হাবের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url